ফরিদপুরে হাম সন্দেহে নতুন ২৮ রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৮৫

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে হাম সন্দেহে নতুন ২৮ রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৮৫

ফরিদপুরে হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলার দুটি সরকারি হাসপাতালে মোট ৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ২২ জন এবং বাকি ৬ জন আশপাশের বিভিন্ন জেলার। 

প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে দুই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন রোগী।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট ৭ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।