এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) বেলা সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাপ্তাই সেনা জোনের যৌথ উদ্যোগে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়।
সভায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস) এবং কাপ্তাই সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ (পিএসসি)-এর নেতৃত্বে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, কাপ্তাই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারহাদ আন নাঈম, মেজর মো. এস আরফিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, ৩৫ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মো. সাজিদসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সমন্বয় সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ওয়াগ্গাছড়া ও কাপ্তাই জোনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক এবং অবৈধ চাঁদা আদায় বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো প্রাধান্য পায়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও উপজেলা মনিটরিং সেল গঠন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমিটির কার্যক্রম এবং নির্বাচনের দিন যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সভায় বক্তারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সকল বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। বিশেষ করে সীমান্ত এলাকা এবং দুর্গম জোনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা আশ্বস্ত করেন যে, নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।