এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বারখাদিয়া গ্রামে পৈত্রিক জমি দখলের চেষ্টা এবং চাষকৃত ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ছামাদ শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বারখাদিয়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মোঃ ছামাদ শেখ ১৪৮ নং জুঙ্গুরদি মৌজার ৩৭১ নং দাগে প্রায় ৩৪ শতাংশ নাল জমি পৈত্রিক সূত্রে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে গম ও ধনিয়া চাষ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই এলাকার নুরা মাতুব্বর, খায়ের মাতুব্বর, আলমগীর মাতুব্বর, চাঁন মিয়া মাতুব্বর ও চয়ন মাতুব্বরসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে ছামাদ শেখের ভাই আসাছ শেখ বাদী হয়ে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৩১/২৫) দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ মার্চ সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। এ সময় তারা ক্ষেতে থাকা গম ও ধনিয়া গাছ উপড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় বকুল শেখ, আবু শেখ ও সাগর শেখসহ বেশ কয়েকজন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ছামাদ শেখ বলেন, “বিচারাধীন জমিতে জবরদস্তি করে তারা ফসল নষ্ট করেছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নুরা মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নগরকান্দা থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।