এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানি বাহিনীর এই হামলায় মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাতের ধারাবাহিকতায় নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ড্রোন এবং অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।
এদিকে, কাতারের রাজধানী দোহার আকাশেও বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানেও ইরান হামলা চালিয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয় হয়ে শত্রুঘাঁটির ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আকাশসীমা সুরক্ষিত রাখতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আজারবাইজানের বিমানবন্দরে হামলার খবরের রেশ কাটতে না কাটতেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এ অঞ্চলে একের পর এক মার্কিন সামরিক স্থাপনায় ইরানের এই হামলা পরিস্থিতির ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।