এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় নিজ বসতঘর থেকে রুজিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান রুজিনা। রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে পরিবারের সবার অগোচরে তিনি বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।