এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সাংবাদিক মো. আলাউদ্দীনের বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু হলে এক দুর্বৃত্ত বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঘটনাস্থলে পড়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক মো. আলাউদ্দীন। এজাহার অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি পুলিশ হেফাজতে নিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন সাংবাদিক আলাউদ্দীন। রাতের কোনো একসময় পরিবারের এক সদস্য প্রকৃতির ডাকে বাইরে বের হলে বাড়ির স্টোররুমের দিকে মানুষের পায়ের ছাপ দেখতে পান।
বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে স্টোররুমের দিকে এগিয়ে যান। এ সময় সেখানে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত বাড়ির প্রাচীর টপকে পালানোর চেষ্টা করে। পরিবারের সদস্যরা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এর আগেই ওই ব্যক্তি পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রাচীর টপকে পালানোর সময় ওই ব্যক্তির ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল ফোন ঘটনাস্থলে পড়ে যায়। ফোনটিতে ০১৮২৩-৭৫২৪৭৫ নম্বরের একটি সিম ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে, একই রাত আনুমানিক ২টার দিকে সাংবাদিক আলাউদ্দীনের ভাতিজা সৌদি প্রবাসী মো. আব্দুর রশিদের বাড়িতেও চুরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেখানে বাড়ির বাইরের বারান্দার গ্রিল কাটার চেষ্টা করা হয়। গ্রিল কাটতে হ্যাকসো ব্লেড ব্যবহার করা হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
একই রাতে কাছাকাছি সময়ে দুটি বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সাংবাদিক মো. আলাউদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আগস্ট ৬, ২০২৫
মে ৩, ২০২৪
এপ্রিল ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।