এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর আনোয়ার গোমস্তা (৬৫) নামের এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকার একটি খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের কোমরে ইট বাঁধা অবস্থায় পাওয়া যায়।
নিহত আনোয়ার গোমস্তা সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আনোয়ার গোমস্তা। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর রবিবার সন্ধ্যায় আন্ডারচর এলাকার খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, "খবর পেয়ে নিহত আনোয়ার গোমস্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।