এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে এবং পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাব রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও পড়ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তাই মাদকের বিরুদ্ধে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, “মাদক নিয়ে আজ সরকার ও প্রতিটি পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। মাদকাসক্তির কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে ধাবিত হবে।”
তিনি আরো সতর্ক করে বলেন, “এখনই মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে সমাজের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের পাশাপাশি বাল্যবিয়ে, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধেও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”
সভায় মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজার সভাপতিত্বে এবং যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুল নেছা ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।
এ ছাড়া মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মাহাবুব আলম কহিনুর, আমিনুল ইসলাম লষ্করসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অক্টোবর ১১, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।