এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সত্তরোর্ধ্ব এক সৌদিফেরত কৃষকের বসতঘরে হামলা, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির সরদার উপজেলার চর সাহেবরামপুর গ্রামের মৃত এমদাদুল সরদারের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর সাহেবরামপুর গ্রামের নদীভাঙনের শিকার কৃষক হাবিবুর রহমান হাবুল শিকদার (৭০) দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন। প্রায় ১০ বছর আগে জমি কিনে সেখানে একটি দোতলা টিনের ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। কিন্তু জমি নিয়ে প্রতিবেশী কামাল মালের সাথে তাঁর বিরোধের সৃষ্টি হয়। বিরোধ মীমাংসা না হওয়ায় ২০২২ সালে আদালতের দ্বারস্থ হন হাবুল শিকদার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতে মামলা করায় ক্ষুব্ধ হয়ে কামাল মালের প্রতিবেশী ৫ বছর বয়সী এক শিশুকে দিয়ে কৃষক হাবুল শিকদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার একটি মিথ্যা অভিযোগ তোলা হয়। বিষয়টি মীমাংসার নামে গত ৫ অক্টোবর বিকেলে একটি সালিশি বৈঠকের দিন ধার্য করা হয়। তবে সেখানে হাবুল শিকদার উপস্থিত না হওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ।
এ সময় জাকির সরদার, এমরান, রিপন ও রাসেলসহ তাদের লোকজন বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই কৃষকের দোতলা বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার পরদিন ৬ অক্টোবর ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী দোলোয়ারা বেগম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে প্রধান আসামি জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, ‘কৃষকের বসতঘর লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।’
আগস্ট ১২, ২০২৫
আগস্ট ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।