এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে শুহিন সরদার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুহিন সরদার উপজেলার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুহিনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ফেব্রু ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
জুন ১৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।