এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই স্থানীয়ভাবে বিএনপি সমর্থক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে শনিবার দুপুরে ছাতারপাড়া গ্রামের বিএনপির দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে এক পক্ষের বজলু মালিথার ছেলে বকুল মালিথা গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই পক্ষের রইচ মালিথার ছেলে সুমন মালিথা ও আখের মালিথার ছেলে আকালি মালিথাও আহত হয়েছেন। অন্যদিকে, প্রতিপক্ষের হামলায় আবদুল হান্নান মণ্ডলের স্ত্রী কদবানু গুরুতর আহত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের বিষয়ে গুরুতর আহত বকুলের চাচাতো বোন অভিযোগ করে বলেন, "কর্নেল ও শোভনের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, রড ও হাঁসুয়া নিয়ে দুপুরের দিকে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে আমার চাচাতো ভাইসহ তিনজন আহত হন।" তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তবে অপর পক্ষের অভিযুক্ত কর্নেলের স্ত্রী শারমিন সুলতানা তাদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, "মালিথা বংশের লোকজন ছাতারপাড়া ফসলি মাঠে আমাদের নিজস্ব সেচপাম্পে তালা ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদ করতে গেলে তারা উল্টো আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে। এতে আমার শাশুড়ি কদবানু গুরুতর আহত হন।" গত চার দিন ধরে মালিথা বংশের লোকজন তাদের অবরুদ্ধ করে রেখেছে অভিযোগ করে তিনিও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
সার্বিক বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অক্টোবর ২৫, ২০২৪
এপ্রিল ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ২৪ আগস্ট, ২০২৬
ফুটবল | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফুটবল | ২৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।