এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে হামের টিকা দেওয়ার অপরাধে আলোচিত পরিবহন শ্রমিক ওমর ফারুক আল মাহীকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। তবে যে স্বাস্থ্য সহকারীর অধীনে এ অপরাধ করা হয় তার বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
রবিবার (২৬ এপ্রিল) বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে এই বরখাস্তের আদেশ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার কার্য্যালয়ের ২৬ এপ্রিল রবিবার
উস্বাক/বেগমগঞ্জ/২০২৬/১৭৪০/১(৭) নং স্মারকে অনিয়মিত পরিবহন শ্রমিক (পোর্টার)ওমর ফারুক আল মাহীকে বকেয়া টাকা ও মুজুরীর সকল বরাদ্দ প্রদান সাপেক্ষে তাকে চাকুরী থেকে বরখাস্ত করেন। সেমতে উক্ত তারিখ থেকে টিকা পরিবহন সহ সকল প্রকার কাজ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ গত ২/৩ বছর ধরে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ই.পি আই টিকা অনিয়ম, আবাসিক ফ্লাটে স্বপরিবার নিয়ে বসবাস করে ব্যাচেলার ভাড়া প্রদান, সরকারি ওষুধ পাচার করে কতিপয় ব্যক্তি আত্নীয়স্বজনের ফার্মেসীতে সরবারহ করে অবৈধ উপার্জন, কাজে অনুপস্থিতি, একই ব্যাক্তি ই.পি আই টিকার স্বাস্থ্য সহকারী ও স্যানেটারী পদে থাকাসহ নানা অনিয়মে বেগমগঞ্জ হাসপাতাল স্বাস্থ্য সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এসকল অনিয়মের ব্যাপারে দৈনিক আমাদের সময় ও কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা ছাড়াও অনলাইন সমাজকাল সহ কয়েকটি প্রচার মাধ্যমে একাধিকবার সংবাদ ছাপার পর শুধুমাত্র পরিবহন শ্রমিক (পোর্টার)ওমর ফারুক আল মাহীকে চাকরিচ্যুত করা হলেও রাঘব বোয়ালদের বিরুদ্ধে লঘু ব্যবস্থা ছাড়া রহস্যজনক কারনে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী জনগন স্বাস্থ্য বিভাগের সুনাম রক্ষায় সঠিক তদন্ত পূ্র্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।
জুন ২৯, ২০২৬
আগস্ট ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।