এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ”।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সরোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া র্যালিতে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ সহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।