এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজসহ পার্শ্ববর্তী বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিনামূল্যে বসার চেয়ার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুরে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেনজির আহমেদ তাবরিজের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। পরীক্ষার সময় দীর্ঘক্ষণ অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় তার নেতা-কর্মীরা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পাশে নির্ধারিত বসার স্থানে অভিভাবকদের মধ্যে বসার জন্য চেয়ার বিতরণ বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে পরীক্ষা চলাকালে প্রতিদিন এ ধরনের কর্মকাণ্ড চলমান থাকবে বলে নেতা কর্মীরা জানান।
ডিসেম্বর ১৬, ২০২৪
জানু ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।