এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযানে বদলগাছ উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় । এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।
অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি বড় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং ছোট শিশুটির ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে পাওয়া যায়।
বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এ নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ বদলগাছি থানার নেতৃত্বে তিনটি বিশেষ টিম তৈরি করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এবং গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বিশেষ টিমগুলো রাতভর,বিভিন্ন স্থানে অভিযান চালায় , অভিযান চালিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে অভিযুক্তকে বাদলগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন শিশুদের বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।