এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলতে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকারি জোট থেকে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণের পর নিজেদের প্রথম কর্মসূচি হিসেবে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, "নতুন নারী সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখবেন।" দলের অন্যান্য সিনিয়র নেতারাও এ সময় একই প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে গণমাধ্যমের সামনে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা। তারা দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য দূর করার বিষয়টিতে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান।
এর আগে, রোববার (৩ মে) রাত ৯টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী তারা সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত মোট ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নিয়েছেন।
জামায়াত জোট সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেলেও তাদের একজন প্রার্থীর বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে। জানা যায়, তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাই পর্বে বাতিল হলে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন, যা এখনও নিষ্পত্তি হয়নি।
অন্যদিকে, নির্ধারিত সময়ের পর যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাদের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে তা বৈধ বলে বিবেচিত হয়। তবে আইনি প্রক্রিয়ার কারণে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়নি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।