এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন মুর্শিদাবাদের আলোচিত নেতা হুমায়ুন কবীর। তার দাবি, গত ১৫ বছরে তৃণমূল যে পরিমাণ লুটপাট করেছে, তাতে নির্বাচনে এমন ভরাডুবি তাদের প্রাপ্যই ছিল।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এবার মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—এই দুটি আসন থেকেই জয়ের পথে রয়েছেন তিনি।
গণনা চলাকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, "তৃণমূলের হারার ব্যাপারে আমার আর কী বলার আছে? যা হচ্ছে ভালোই হচ্ছে। এমনটাই হওয়ার কথা ছিল।" তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নিজের ভাইয়ের ছেলেকে মাত্রাতিরিক্ত ক্ষমতা দিয়েছেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ লুট করেছে। ব্রিটিশরা ১০০-২০০ বছরে যা লুট করেছিল, এরা মাত্র ১৫ বছরে তাকেও ছাড়িয়ে গেছে।" এ সময় তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দনও জানান তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই ঘোষণার জেরে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন।
তবে বহিষ্কৃত হওয়ার পরও নিজ সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দিনটিকে স্মরণ করে তিনি গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি নিজেই ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হন এবং চমকপ্রদ ফলাফল তুলে আনেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।