এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাম্প্রতিক বন্যায় হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে আগামী তিন মাস এসব কৃষককে ৭ হাজার ৫০০ টাকা বা তারও বেশি অর্থ সহায়তা দেওয়া হবে।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, "হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যায় যেসব কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন, বর্তমানে তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতির পরিমাণ বিবেচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাসিক সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকারের এই সহায়তা কার্যক্রম চলবে আগামী তিন মাস।"
এর আগে গত ৩ মে মন্ত্রী জানিয়েছিলেন, হাওর এলাকায় ফসলের ক্ষতি খুব বড় আকারের না হলেও, যেসব কৃষক ক্ষতির শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াতেই সরকার এই তিন মাসের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা আলু চাষিদের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, দেশে আলুর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও সংরক্ষণ ব্যবস্থা ও বাজারজাতকরণের দুর্বলতার কারণে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সম্মেলনে তারা এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ দেন।
ডিসিদের এই উদ্বেগের জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং বিদেশে এর রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই সংকট নিরসনে সরকার ইতোমধ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ করছে।
আগস্ট ২১, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
মে ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।