এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস-চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত সচেতনামূলক সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: শহীদুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এডিএম) মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার (পিপিএম) মো: মজনুর ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান।
বক্তারা বর্তমান সময়ের আলোচিত সামাজিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এছাড়া সদরপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদরপুর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা আমীর হামজা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।