এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যাপক সমালোচনার মুখে প্রস্তাবিত বাজেট থেকে বহুল আলোচিত কালো টাকা সাদা করার সুযোগটি অবশেষে বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন (TIN) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন, ২০২৬) জাতীয় সংসদে ‘অর্থবিল-২০২৬’ পাসের সময় এই দুটি সংশোধনী পাস করা হয়।
এর আগে সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের ওপর বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করার সুপারিশ করেন। একই সাথে সাধারণ গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবটিও বাতিলের আহ্বান জানান তিনি।
সংশোধনী প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে জনমনে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার আর এই সুযোগটি বহাল রাখতে চাচ্ছে না।"
সংসদে উত্থাপিত অর্থবিলে অন্যান্য সংশোধনীর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর করের হার কমানো, স্বর্ণালংকারে ভ্যাট হ্রাস এবং স্থানীয় প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শিল্পে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দেশীয় ওষুধ শিল্প এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত কাঁচামাল আমদানিতেও নতুন করে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।