এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলামিন ফকির (৩৮) নামে এক প্রবাসীকে টেটাবৃদ্ধ করে গুরুতর আহত করা হয়েছে।
সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা টেটাবৃদ্ধ প্রবাসীকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কঅতব্যরত চিকিৎসক প্রবাসীর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জগন্নাথপট্টি গ্রামের সৌদি আরব প্রবাসী আলামিনের বাড়ির মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছিলেন তার আপন চাচাতো ভাই জুবায়ের। বিষয়টি দেখতে পেয়ে প্রবাসী আল-আমিন ফকির মাটি কাটতে নিষেধ করেন। এতে জুবায়ের ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে অতর্কিতভাবে আলামিনের উপর হামলা চালায়। এক পর্যায়ে জুবায়ের আলামিনের বুকের বাম পাশে টেটাবৃদ্ধ করে গুরুত্বর আহত করে। এ সময় আশেপাশের লোকজন ও আলামিনের পরিবারের সদস্যরা এগিয়ে এসে প্রবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সে ওই হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন আছেন। আলামিনের পরিবার জানায়,তার অবস্থা সংকটা সংকটাপন্ন।
শ্রীনগর থানা ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ২৯ জুন, ২০২৬
কুমিল্লা | ২৯ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।