এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং বৈশ্বিক ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো অ্যান্ড সেমিনার-২০২৬’।
সোমবার ২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (বিবিএ) কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আয়োজনে সহযোগিতা করে লায়ন্স ক্লাব, এডুম্যাক্স কনসালটেন্সি অ্যান্ড আইইএলটিএস সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জি. এম. আজমাল আলী কাওসার ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. এমডি আশিকুর রহমান, যিনি ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং এশিয়া অঞ্চলে ইরাসমাস+ নেটওয়ার্কের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন দেশের স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, ভাষাগত প্রস্তুতি এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা।
লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি লিও আরিফুর রহমান সিয়াম বলেন, “আজকের ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো অ্যান্ড সেমিনার ২০২৬ সফলভাবে আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ, স্কলারশিপ এবং ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করা। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের মূল্যবান দিকনির্দেশনা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিও মোঃ সফিকুল ইসলাম বলেন, “এটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক তথ্য ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করতে আমরা নিয়মিত এ ধরনের আয়োজন করে যাব।”
অংশগ্রহণকারী আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রৌদ্র মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “আজকের ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো অ্যান্ড সেমিনার-২০২৬ এ অংশগ্রহণ করে আমরা উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। অভিজ্ঞ বক্তাদের দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্পষ্ট করেছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
ফেব্রু ৭, ২০২৬
আগস্ট ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।