সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ১:৫০ পিএম
শেয়ার করুন:
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

ক্যান্সার, কিডনিসহ দুরারোগ্য ও দীর্ঘমেয়াদি সাতটি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে দেশের প্রায় ৬৫ হাজার রোগীকে এ চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

দুরারোগ্য রোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার আর্থিক সক্ষমতা বাড়ানো এবং তাদের পরিবারের ওপর চিকিৎসার অতিরিক্ত ব্যয়ের চাপ কমানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। 

যে সাতটি রোগের ক্ষেত্রে সহায়তা মিলবে
১. ক্যান্সার  
২. কিডনি রোগ  
৩. লিভার সিরোসিস  
৪. স্ট্রোকজনিত প্যারালাইসিস  
৫. জন্মগত হৃদরোগ বা জটিল হৃদরোগ  
৬. লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার)  
৭. থ্যালাসেমিয়া  

কারা অগ্রাধিকার পাবেন?

নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আর্থিক অবস্থা: রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পরিবারের সামগ্রিক আয়-ব্যয় বিবেচনা করা হবে।
ঝুঁকির মাত্রা: যেসব রোগীর তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এবং জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন। 
এ ছাড়াও প্রতিবন্ধী, শিশু, নারী ও প্রবীণ রোগীদের ক্ষেত্রে বাড়তি বিবেচনা থাকবে।

বিশেষ শর্ত:
একজন রোগী একই অর্থবছরে একবার এবং পুরো জীবনে সর্বোচ্চ তিনবার এ সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। কোনো আবেদনকারী যদি ভুল বা অসত্য তথ্য দেন, জাল কাগজপত্র জমা দেন অথবা সরকার থেকে একই বিষয়ে ইতিমধ্যে আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন, তবে তাঁর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. রোগীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (অপ্রাপ্তবয়স্ক হলে অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি)।  
২. আবেদনকারী/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।  
৩. রোগীর পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি।  
৪. নমিনির যাবতীয় প্রয়োজনীয় তথ্য।  
৫. রোগী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যাংকের চেকবইয়ের কভার পাতার ফটোকপি।  
৬. রেজিস্টার্ড চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) সত্যায়িত কপি।  
৭. রোগ শনাক্তকরণ পরীক্ষার অনধিক এক বছরের পুরনো রিপোর্টের সত্যায়িত কপি (মূল কপি জমা দেওয়ার প্রয়োজন নেই)।

রোগভেদে যেসব পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হবে

ক্যান্সার, টিস্যু ডায়াগনস্টিক, হিস্টোপ্যাথলজি, সাইটোপ্যাথলজি, বোন ম্যারো অথবা বায়োপসি রিপোর্ট।
কিডনি রোগ: রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষার রিপোর্ট। নিয়মিত ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র।
লিভার সিরোসিস: লিভারের আল্ট্রাসনোগ্রাম (USG) এবং ফাইব্রোস্ক্যান রিপোর্টসহ অন্যান্য প্রাসঙ্গিক পরীক্ষা।
প্যারালাইসিস: এমআরআই (MRI), সিটি স্ক্যান রিপোর্ট অথবা রোগের প্রমাণযোগ্য স্পষ্ট ছবি।
হৃদরোগ: ইকোকার্ডিওগ্রাম (Echo) বা এনজিওগ্রাম রিপোর্টসহ অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র।
থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া: হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস অথবা বোন ম্যারো টেস্ট রিপোর্ট।

আবেদনের প্রক্রিয়া

সহায়তা পেতে রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য বা আইনানুগ অভিভাবক অনলাইনে আবেদন করতে পারবেন। 

১. সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।  
২. অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হলে পূরণকৃত ফরমটির প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।  
৩. আবেদনপত্রের প্রিন্ট কপি (স্বাক্ষরিত), চিকিৎসকের ব্যবস্থাপত্র ও রোগ পরীক্ষার সত্যায়িত রিপোর্টসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট কপি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা শহর সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।