এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় জনতার হাতে গাঁজাসহ ধরা পড়েছেন শহিদুল মাতুব্বর (২৫) নামে এক যুবক। পরে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শহিদুল উপজেলার সাদীপুর গ্রামের বাসিন্দা।
২৬ এপ্রিল (রবিবার) বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রামপুটি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে শ্রামপুটি বাজারে কাদেরের মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন শহিদুল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানা পুলিশকে জানান স্থানীয়রা।
খবর পেয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) তারক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
পরবর্তীতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারায় শহিদুলকে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, "স্থানীয় জনতা প্রথমে তাকে মাদকসহ আটক করে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার সাজা নিশ্চিত করা হয়। সাজা কার্যকরের জন্য তাকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।"
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকা থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
ফরিদপুর | ১২ জুন, ২০২৬
বরিশাল | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
নোয়াখালী | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।