এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে বিদ্যালয় চলাকালীন সময়ে সহকর্মী কর্তৃক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জিয়ানগর উপজেলা সদরের ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর ১টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে ছেলেদের খেলার জার্সি খোঁজাখুঁজি চলে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সহকারী শিক্ষিকা আসমা আক্তার জার্সি খুঁজে না পেয়ে তারই সহকর্মী হালিমা সুলতানার মধ্যে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে কয়েকটি আঘাত করেন,এতে তিনি আহত হন। ঘটনার সময় অফিস কক্ষে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ছাড়া কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আকস্মিক এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়,অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বকাঝকা করা ও গালিগালাজের মতো অভিযোগ রয়েছে, এমনকি পুরুষ শিক্ষককে জুতা নিয়ে মারতে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। তবে আহত শিক্ষিকা হালিমা সুলতানা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তার বলেন, “কথা কাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা আমাকে মারতে এলে আত্মরক্ষার্থে আমি তাকে ২/৩টি আঘাত করেছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,"বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"
জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, “আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।