এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো—পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার আলমগীর হোসেন (৩৪)।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, বাংলাদেশে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত দুই ব্যক্তি ভারতে অবৈধভাবে অবস্থান করছে। তারা বনগাঁ সীমান্ত এলাকা দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ ও ৮ মার্চ মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ওসমান হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। বর্তমানে এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে।
মার্চ ২৬, ২০২৫
ডিসেম্বর ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।