এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির চাপে পড়ে অন্তর্বর্তী সরকার একই দিনে দুই ধরনের ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনে সাধারণ মানুষ যে রায় দিয়েছে, ভোটের ফলাফলে তার প্রকৃত প্রতিফলন ঘটেনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার বিএনপির কাছে নতিস্বীকার করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান সরকারকে জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এবং জনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে গেলে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
একই অনুষ্ঠানে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংসদ সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার লঙ্ঘন করেছে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।