এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও এর তীব্র নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘মিথ্যা মামলা দিয়ে কারো মুখ বন্ধ করা যাবে না। একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।’
রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশে আবারও আওয়ামী লীগের আমলের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি ফিরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই কৌশলে আমাদের কর্মীদের দমানো যাবে না।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে আওয়ামী লীগের ছাঁচে দেখতে চাই না। বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে তাদের নেতাকর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে দলটি যদি আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ভারতের সঙ্গে আঁতাত করে কিংবা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা থাকবে না।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জাতীয় নির্বাচনে রাষ্ট্রের স্থিতিশীলতার খাতিরে অনেক কিছু মেনে নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সহ্য করা হবে না।’ তিনি বরিশাল বিভাগের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।