এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় উন্মুক্ত করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে একদল নেতা-কর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে মাইজদী টাউন হল মোড় সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন দলটির বেশ কিছু নেতা-কর্মী। তারা মিছিল সহকারে এসে কার্যালয়ের তালা খোলেন এবং ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় তাদের দলীয় স্লোগান দিতে দেখা যায়। পরে কার্যালয়ের মূল ফটকে একটি ব্যানার টানিয়ে তারা স্থান ত্যাগ করেন।
নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ওই কার্যালয়টি পুনরায় সচল করা হয়। টাঙানো ব্যানারে লেখা ছিল— ‘দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে বিক্ষুব্ধ জনতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টির প্রধান ফটকে তালা ঝুলছিল এবং দলীয় কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে, হঠাৎ করে কার্যালয় খোলার এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর তারা আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর যে কার্যালয় বন্ধ হয়েছিল, সেটি কোন শক্তির মদতে পুনরায় খোলা হলো—তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দপ্তর) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ জানান, ঘটনাটি তারা এখনো অবগত নন এবং এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাবেন।
ফেব্রু ২২, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।