এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে একটি সরকারি চলাচলের রাস্তা দখল করে বাঁধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ই ফেব্রুয়ারি ২৬ইং, মোগড়া গ্রামের মো: আলমগীর মিয়া এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ ভুক্তভোগীদের প্রায় ৪৫জনেরও বেশি গণস্বাক্ষরিত সংযোগ কপি সহকারে একটি লখিত অভিযোগ পত্র, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর জমা দেয়া হয়েছে।
এতে অভিযোক্ত্রা হলেন , উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১.মোছা, তাকমিনা বেগম( ৪২) স্বামী, ফায়েজ মিয়া, । ২, মোছা, পারুল বেগম,(৪৫) স্বামী, খায়ের মিয়া, দুজনের স্বামী প্রবাসী, গ্রাম মোগড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। তাদের বিরুদ্বে গ্রামবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এতে উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি অভিযুক্তরা রাস্তার ওপর টিন ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ বিকল্প ও দীর্ঘপথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে।
এলাকার বাসিন্দারা বলেন, এই রাস্তা দখলের কারণে গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি যেকোনো সময় ঘোলাটে হতে পারে এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এলাকাবাসীর দাবি, রাস্তা থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে চলাচল স্বাভাবিক করা হোক এবং দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।