এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগৈলঝাড়ায় পাকুরিতা গ্রামে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাকুরিতা গ্রামের বাসিন্দা মনিন্দ্রনাথ রায় পিতা: মৃত মহাভারত রায় পাকুরিতা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত একটি সরকারি খাল বালু দিয়ে ভরাট করে সেখানে স্থায়ী বসতঘর নির্মাণ করবেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খাল ভরাটের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা জানান, সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও অনেকে একইভাবে খাল দখলের চেষ্টা করতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান খাল ভরাটের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মার্চ ১৪, ২০২৬
জুলাই ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।