এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ক্যাব ফরিদপুর জেলা কমিটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণের মাধ্যমে ভোক্তাদের অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকা, পণ্যের গুণগতমান যাচাই করে কেনাকাটা করা এবং ন্যায্য মূল্যে পণ্য কেনার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, প্রচার সম্পাদক মুঈজ্জুর রহমান রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি, নির্বাহী সদস্য মো. মহসিন মুন্সী, মো. সেন্টু মিয়া, সুকুমার সাহা, লুবাবাতুল জান্নাত, নিরা জোয়াদ্দারসহ অন্যান্য সদস্যরা। এছাড়া সাংবাদিক শারমিন আক্তার রিমাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পায়—এ সুযোগে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
ক্যাব ফরিদপুর জেলা শাখা জানায়, ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
ফেব্রু ২৯, ২০২৪
ফেব্রু ১৭, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।