এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক ও সহকারী (হেলপার)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক ভোরে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছায়। পরে খড় নামানোর (খালাস) অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার ভেতরেই ঘুমিয়ে পড়েন। ভোররাতে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চালক ও হেলপার টের পেয়ে দ্রুত ট্রাক থেকে নেমে আত্মরক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, ট্রাকে অগ্নিসংযোগের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নভেম্বর ১৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।