এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার ‘উম্ম আল-কুরা’ অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন নির্ধারিত হয়েছে। তবে রমজান শুরুর এই তারিখ নিয়ে সৌদি আরব ও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্যের আভাস পাওয়া যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি) জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়া ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহও একই মত পোষণ করেছেন। তিনি জানান, ওই দিন যদি কেউ চাঁদ দেখার দাবি করেন, তবে সেটি হবে ভুল পর্যবেক্ষণ।
যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদও এই বিষয়ে একমত। তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি শুধু মধ্যপ্রাচ্যই নয় বরং এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।
এদিকে, ওমান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদি আরব যদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী বুধবার রোজা শুরু করে, তবে সংযুক্ত আরব আমিরাত শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়—তা নিয়ে কূটনৈতিক ও ধর্মীয় মহলে জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই অভিযোগ উঠছে যে, খালি চোখে চাঁদ দেখা যাক বা না যাক, সৌদি আরব তাদের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে আসছে। সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আপত্তি সত্ত্বেও অতীতে সৌদি সরকার কয়েকবার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে, যা নিয়ে মুসলিম বিশ্বের একাংশে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই ভিন্ন সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।