এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা হতে পারে বলে দূতাবাস সূত্রে জানানো হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো বাগদাদের কেন্দ্রীয় এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিক, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যেকোনো স্থান হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এমনকি ইরাকি সরকারি স্থাপনা ও বেসামরিক জনগণও এই ঝুঁকির বাইরে নয়।
সাম্প্রতিক সময়ে মার্কিন নাগরিকদের অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে দুদিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার পর থেকে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরাকে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ভাষণ
এদিকে, চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভাষণের শুরুতে ট্রাম্প নাসা’র ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণ ও নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।
এরপর তিনি ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দাবি করেন, এই যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর অবদানের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা অসাধারণ কাজ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। ভাষণের এক পর্যায়ে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে মার্কিন সেনাদের সাফল্যের প্রশংসা করেন এবং দাবি করেন, এর ফলে বিশ্বজুড়ে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া, নিজ মেয়াদে ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।