এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে পাঠানো চিঠিকে ‘আদালত অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির পক্ষে লন্ডন থেকে ল’ ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে এ ধরনের চিঠি পাঠানোর কোনো আইনি সুযোগ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই এ চিঠি পাঠানো হয়েছে।”
জানা যায়, গত ৩০ মার্চ যুক্তরাজ্যের ল’ ফার্ম ‘কিংসলি ন্যাপলি’ ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠায়। চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইন এবং ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। তারা বিচারপ্রক্রিয়াকে ‘অন্যায্য ও অবৈধ’ আখ্যা দিয়ে চিঠির বিষয়ে ট্রাইব্যুনাল কী পদক্ষেপ নিয়েছে, তা ১৪ দিনের মধ্যে জানানোর অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, আইন অনুযায়ী কোনো মামলার রায় পরিবর্তন বা বহাল রাখার এখতিয়ার কেবল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। ট্রাইব্যুনালের রায়ের পর নিয়ম অনুযায়ী আপিল বিভাগই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে তিনি অনুপস্থিত থাকায় আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তার পক্ষে আইনজীবী নিযুক্ত করে দিয়েছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।