এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের দপ্তরে এই প্রতিবেদনটি দাখিল করে তদন্ত সংস্থা।
তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত বাকি ২১ জনের নাম এখনই প্রকাশ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তদন্ত সংস্থা আমাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এখন আমরা আইন অনুযায়ী এই প্রতিবেদনের যাবতীয় তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই করব। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।”
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর গত কয়েক মাসে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হাছান মাহমুদের বিরুদ্ধে এই প্রতিবেদনটি জমা দেওয়া হলো।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।