এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগে দেশজুড়ে আলোচিত সেই কসাই ইন্তাজুল ইসলাম ওরফে এনতাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির খবরটি জানাজানি হওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ টিম অভিযানে নামে। ধামইরহাট থানায় এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের তৎপরতা ও স্থানীয় জনসাধারনের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় নানাইচ এলাকায় এনতাজকে দেখতে পেয়ে ঘেরাও করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাকে কিছুটা মারধর করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত এনতাজের অপর সহযোগী দুলু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো এই জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।"
বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।