এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাইপাস সড়ক সংলগ্ন সরকারি জমি দখল করে একটি স্থায়ী পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের একটি এনজিওর বিরুদ্ধে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে এই নির্মাণকাজ চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাইপাস সড়কের মূল্যবান সরকারি জমি কোনো প্রকার অনুমতি ছাড়াই দখল করে নিয়েছে এনজিওটি। বর্তমানে সেখানে দ্রুতগতিতে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। জনবহুল এই সড়কের পাশে এভাবে স্থাপনা নির্মাণের ফলে একদিকে যেমন সরকারি সম্পদ হাতছাড়া হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি থাকলেও এসডিএফ-এর এই দখলদারিত্বের চিত্র তাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রকাশ্যে দিনের আলোতে এই অবৈধ নির্মাণকাজ চললেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব রয়েছে। প্রশাসনের এই ভূমিকা নিয়ে জনমনে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে স্থায়ী অবকাঠামো তৈরির কাজ চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, "সরকারি জমি রক্ষার দায়িত্ব যাদের, তারা কেন চুপ করে আছেন তা আমাদের বোধগম্য নয়। দ্রুত এই নির্মাণকাজ বন্ধ না করলে ভবিষ্যতে সড়কের উন্নয়ন ব্যাহত হবে এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।"
এই বিষয়ে এসডিএফ এনজিওর দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব বন্ধে এবং সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
অক্টোবর ১, ২০২৫
ডিসেম্বর ২২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৪ অক্টোবর, ২০২৬
ফুটবল | ৪ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।