এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ চার দশক ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই আল্লাহর ঘরে আযান ও খেদমত করে অনন্য নজির স্থাপন করেছেন হাজী মোহাম্মদ শহীদ মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী নলগড়িয়া জামে মসজিদের এই প্রবীণ মোয়াজ্জেমের বিরল ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় মানবিক ও সামাজিক সংগঠন ‘আল-আমানাহ যুব সংগঠন, নলগড়িয়া’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নলগড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়। এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন নিবেদিতপ্রাণ এই খাদেম।
আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন খান আল ক্বাদরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন সাবেক মোয়াজ্জেম হাজী মোহাম্মদ শহীদ মিয়া নিজেই। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁকে একনজর দেখতে ও কৃতজ্ঞতা জানাতে নলগড়িয়া, নোয়াবাদী, কাশিনগর ও সিংগারবিল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “একজন মোয়াজ্জেম কেবল আজানদাতাই নন, তিনি একটি সমাজের নৈতিক ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত রাখার নীরব প্রহরী।” তাঁরা উল্লেখ করেন, হাজী শহীদ মিয়া দীর্ঘ ৪০ বছর বিনা বেতনে যে সেবামূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এমন নিঃস্বার্থ মানুষকে সম্মানিত করা সমাজের নৈতিক দায়িত্ব।
‘আল-আমানাহ যুব সংগঠন’-এর পক্ষ থেকে জানানো হয়, দেশ ও প্রবাসে অবস্থানরত তরুণদের উদ্যোগে মানবিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যেই তাঁদের এই সংগঠন। যাঁরা নীরবে-নিভৃতে সমাজ ও ধর্মের সেবা করেন, তাঁদের পাশে দাঁড়ানো এবং কৃতজ্ঞতা প্রকাশ করাই একটি মূল্যবোধসম্পন্ন সমাজের পরিচয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আশিদ মিয়া, মোঃ ফয়সাল উদ্দিন রিয়ন, ওমর ফারুক এবং মোয়াজ্জেম সাহেবের বড় ছেলে হুমায়ূন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আল-আমানাহ যুব সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, আল-আমানাহ যুব সংগঠনটির সার্বিক পরিচালনায় রয়েছেন মোঃ আলামিন মিয়া (সৌদি প্রবাসী)। সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মোঃ মামুন মিয়া (কোরিয়া প্রবাসী) ও মোঃ উজ্জ্বল মিয়া (কুয়েত প্রবাসী)। বর্তমানে আহ্বায়ক হিসেবে মোঃ সোহাগ মিয়া এবং সদস্য সচিব হিসেবে মোঃ অহিদুল মিয়া দায়িত্ব পালন করছেন। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ আমিনুল ইসলাম (সৌদি প্রবাসী) ও মোঃ জুয়েল মিয়া (কাতার প্রবাসী)। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন মোঃ ইয়াকুব মিয়া। অর্থ বিষয়ক দায়িত্বে আছেন ক্যাশিয়ার মোঃ আশিদ ও সহকারী ক্যাশিয়ার ফয়সাল উদ্দিন রিয়ন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।