এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা বর্ষণে নাকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। গত তিন থেকে চারদিনের প্রবল ঝড়-বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক যেন কাদার সাগর। ভাঙাচোরা ও কর্দমাক্ত রাস্তাগুলোতে মানুষ চলাচল করতে পারছে না। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীবাহী যানবাহনের চালকেরা।
বিশেষ করে চান্দরা-আখাউড়া সড়ক ও বিজয়নগর উপজেলা সদর থেকে হরষপুর পর্যন্ত সড়কটির অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
গাড়িচালক হানিফ মিয়া বলেন, “প্রতিদিনই রিকশা বা মোটরসাইকেল উল্টে যাচ্ছে। কাদা আর গর্তে রাস্তা চিনা যায় না। এই অবস্থায় গাড়ি চালানো মানে জীবনের ঝুঁকি।”
স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, “মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারি না। হাঁটাও যায় না, আবার রিকশাও চলে না। যেন বন্দি জীবন।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সড়কের কোনোরূপ সংস্কার হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে। তারা বলেন, “আমরা ভোট দিই রাস্তা ঠিক হবে ভেবে। কিন্তু বছর যায়, রাস্তা যেমন ছিল তেমনই থাকে।”
সচেতন নাগরিকদের ভাষ্য, একটি উপজেলার অভ্যন্তরে এমন সড়ক অবস্থা লজ্জাজনক। তারা স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত কার্যকর সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন তাঁরা।
বিজয়নগরের জনগণ চায়, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
অক্টোবর ২৭, ২০২৫
জুন ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।