এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বলেশ্বর নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাতের এ অভিযানে সোহাগ শিকদার (২৫) নামে ওই জেলেকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়। সোহাগ শিকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাহজাহান শিকদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। অভিযানে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সোহাগ শিকদারের কাছ থেকে নিষিদ্ধ বেহুন্দী ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, “মাছের প্রজনন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান চলমান থাকবে।”
সেপ্টেম্বর ১৫, ২০২৬
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।