এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের কাচারীরটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. ইদ্রিস মৃধা (১৫) নামে এক কিশোর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাচারীরটেক গ্রামের বাসিন্দা মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার (১৮ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে ফরিদপুর ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে। কাচারীরটেক ব্রিজ বাজার এলাকার ‘নিজাম স্টোর’ নামক দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের মালিক নিজাম উদ্দিন উপস্থিত না থাকলেও তার ছেলে ইদ্রিস মৃধাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
এসময় দোকান তল্লাশি করে ৭৯ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ৪০টি ভারগন ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ইদ্রিস মৃধাকে মাদকসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।