এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে গায়েহলুদের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রী নাছিমা আক্তার (৮)। নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। শিশুটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) রাতে কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেমপুর গ্রামে প্রতিবেশীর বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে মা ময়না বেগমের সঙ্গে যায় নাছিমা। সেখানে সে বান্ধবীদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করে। একপর্যায়ে ক্ষুধা লাগায় খাবারের জন্য পাশের বাড়ি নানী আয়মুন নেছার ঘরে যাওয়ার কথা বলে সবার চোখের আড়ালে চলে যায় সে। এরপর থেকেই নিখোঁজ।
অনুসন্ধানে দেখা গেছে, নিখোঁজ হওয়ার স্থানেই শিশুটির পায়ে থাকা সেন্ডেল পড়ে ছিল। তবে আশপাশের এলাকায়, এমনকি পুকুর-ডোবা, খাল এবং জমিতেও খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি। পরে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নাছিমার দাদা সোবহান বলেন, “বাড়ির আশপাশের এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজি নাই। এতোটুকু বাচ্চার কার কী ক্ষতি ছিল? যদি কোনো দুষ্টচক্র এর পেছনে থাকে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নাছিমার খালা সাবিনা বেগম বলেন, “গায়েহলুদের অনুষ্ঠান থেকেই আমার ভাগনিকে কেউ না কেউ নিয়ে গেছে। আমরা এর রহস্য উদ্ঘাটনের দাবি জানাই।”
নানী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সেন্ডেল আছে, আমার নাতনি নাই। কেমনে থাকমু ওরে ছাড়া?”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। গায়েন্দা তৎপরতা ও প্রযুক্তির মাধ্যমে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ চলছে।”
নাছিমার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এপ্রিল ১৫, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।