এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। রাতেই এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
বুধবার (১৮ জুন) দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোঃ আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এস.এম মহিউদ্দিন, আকিব জাবেদ মুন্না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান ও মোঃ আব্দুল মামুন শরীফ (বাতেন)।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান রঞ্জু, জয়ন্তি বিশ্বাস, মোঃ জাবারুল ইসলাম সুমন, আসাদ খোকন, নাহিদল ইসলাম, আপেল মাহমুদ, মোঃ পাপেল, মিনারা বেগম, বিন ইয়ামিন ভুইয়া, নাসিমুল হাসান রাসেল, এমদাদ আহমেদ, আশিকুল আলম, বিপাশা আক্তার, আশিক চৌধুরী, রুবায়েত, শামিম মিয়া, আহসানুল হক ফাহাদ, ইব্রাহিম মিয়া, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাইফুল ইসলাম, মোঃ জিয়াউল হক চৌধুরী, কবির আলম মাসুম, সাইফুল মিরাজ, শাহ এস.এম শফিক, আসাদুজ্জামান শামীম, মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুল মান্নান ও মোঃ গোলাম সামদানী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।