এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ ও পৌরসভার মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে থমকে যাওয়ার উপক্রম হয়েছে প্রশাসনিক কার্যক্রম এবং চরম ভোগান্তির আশঙ্কায় পড়েছেন সাধারণ মানুষ।
গত বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তার বিদায়ের ফলে ইউএনও পদে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বাড়তি চাপ ও জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
একইভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটিও শূন্য থাকায় ভূমি সংক্রান্ত নানা সেবা, নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং মোবাইল কোর্ট পরিচালনা—সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, উপজেলা পরিষদ ও পৌর প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদগুলো ফাঁকা থাকায় স্থানীয় সরকারের স্বাভাবিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের কালকিনি পৌরসভার বাজেট সম্প্রতি বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন নিজেই ঘোষণা করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ,এএকাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ভূমি সেবা, পৌরসেবা, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক অনুমোদন এবং বিভিন্ন দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় কালকিনিবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত শূন্য পদগুলোতে যোগ্য কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
এদিকে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কালকিনি উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে—এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খায়রুন নেছার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কালকিনির অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ নার্গিস আক্তার বলেন, “এ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সাথে কথা বলে জেনে নিন।”
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “খুব অল্প দিনের মধ্যেই কালকিনি উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা পদায়ন করা হবে।”
জুন ১৯, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৫
ফেব্রু ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।