এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের রাজৈর উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘কে. জে. এস. গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সমাদ্দার কিংসকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে টেকেরহাট খেলাঘর।
রাজৈর সরকারি কে. জে. এস. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অলীক চন্দ্র ধরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মনিরুজ্জামান মনির মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে এই ক্রীড়াযজ্ঞের আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ভাজন দি সিকদার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান রকিবুল ইসলাম রাজ। এছাড়াও উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন শৈশব, নাবিল, রকিবুল ইসলাম, রিফাত ও আমানসহ স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম দর্শকদের উদ্দেশ্যে বলেন, "সুস্থ বিনোদন মানুষের মনের শান্তি ফিরিয়ে আনে। আমাদের সকলকে মাদককে ‘না’ বলতে হবে। খেলাধুলার নিয়মিত চর্চা যুবসমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করে। আমরা খেলাধুলার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।