এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে চিরকুট লিখে মোসাঃ লাবনী আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নিহতের মরদেহ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা। শনিবার (২২ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবনী আক্তার গোপালপুর গ্রামের রিফাত ঘরামীর স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে লাবনী আত্মহত্যার পথ বেছে নেন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বামী রিফাত ঘরামী। তবে হাসপাতালে পৌঁছানোর পর লাবনীর মৃত্যু হলে মরদেহ সেখানে ফেলে রেখেই রিফাত কৌশলে পালিয়ে যান। পরে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।
তবে কী কারণে লাবনী আক্তার এমন চরম পথ বেছে নিয়েছেন কিংবা মৃত্যুর আগে লেখা চিরকুটে কী উল্লেখ ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে উদ্ধার হওয়া চিরকুটসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জুলাই ২৮, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।