এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘হালদা’ ও ‘ছিটকিনি’খ্যাত প্রশংসিত অভিনেত্রী রুনা খান নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। ‘জলপবন’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাজন তালুকদার। বর্তমানে সুনামগঞ্জের হাওরাঞ্চলে চলছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই শুটিং চলবে পুরো আগস্ট মাসজুড়ে।
সিনেমাটির গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে রুনা খান জানান, এটি মূলত হাওরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম এবং এক অপেক্ষার গল্প। সিনেমাটিতে তিনি ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই এতে যুক্ত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি চমৎকার সিনেমা উপহার দিতে পারব।”
‘জলপবন’ একটি স্বাধীন ধারার (ইন্ডিপেনডেন্ট) চলচ্চিত্র। নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে এটি পরিচালনা করছেন, যা তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটিতে রুনা খানের পাশাপাশি অভিনয় করছেন থিয়েটারভিত্তিক তরুণ অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে প্রধান দুটি চরিত্রে আছেন প্রাচ্যনাট থিয়েটারের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সামিউল হক। এছাড়া স্থানীয় বেশ কয়েকজন মঞ্চাভিনেতাকেও সিনেমাটিতে দেখা যাবে।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ সিনেমাটি শিগগিরই সার্টিফিকেশন বোর্ডে জমা পড়তে যাচ্ছে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ছাড়পত্র পাওয়ার পরই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ নামে আরও দুটি সিনেমা মুক্তির প্রহর গুনছে।
জুলাই ১১, ২০২৬
জুলাই ১১, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।