এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট) প্রকাশ্য দিবালোকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামে বহুল পরিচিত ছিলেন। মাত্র ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরের নৃশংস হত্যাকাণ্ডে বিনোদন অঙ্গন ও তার অনুরাগী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন ‘কাশিফ’ নামের এক যুবকের ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন আয়েশা। এরপর রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরের একটি পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুই অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
হামলায় আয়েশার ঘাড়ে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। এ ঘটনায় তার বোন অসিমাও গুরুতর আহত হন। টিকটকে ১৩ লাখেরও বেশি অনুসারী থাকা এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই নিয়ামাতুল্লাহ।
অর্থসংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগ:
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আয়েশাকে আগে থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ:
রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। আয়েশার পরিবার ও ভক্ত-অনুরাগীরা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মার্চ ৫, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।